রাশিয়ার ২০ অঞ্চলে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সিজেডএন ডেস্ক

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশের অন্তত ২০টি অঞ্চলে একযোগে চালানো এ হামলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো কাজ করেছে। ৫৯৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা করেছে তারা।
সামারা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্প কারখানায় ইউক্রেনের তৈরি একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানির তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রোস্তভ অঞ্চলে ড্রোনের আঘাতে বৈদ্যুতিক লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত এক হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। রোস্তভের গভর্নর ইউরি স্লাসার জানান, তাদের প্রতিরক্ষা বাহিনী তিনটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় এক ডজন ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়।
রাজধানী মস্কোকে লক্ষ্য করেও একাধিক ড্রোন পাঠানো হয়েছিল। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আকাশেই অন্তত ১৬টি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়। তবে একটি ড্রোন শাতুরা শহরের এক বাসাবাড়িতে আছড়ে পড়লে ঘরের ভেতরে থাকা শিশু ও নারী আহত হন।
সাধারণ মানুষের বসতবাড়ি ও বেসামরিক অবকাঠামোগুলোতে এমন হামলাকে ‘সন্ত্রাসী আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়েছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ হামলার ইউক্রেনের সামরিক স্থাপনা, রসদ সরবরাহ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে হামলা আরও বাড়ানো হবে। উল্লেখ্য, শুক্রবার (১৪ আগস্ট) মস্কো জানিয়েছিল গত সপ্তাহে তারা কিয়েভের ড্রোন কারখানা, বন্দর এবং বিমানঘাঁটি লক্ষ্য করে অন্তত ১৪টি বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে।
সূত্র: তাস

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৫৬