গ্যাস সংকট সমাধানে পরিকল্পনা দিন, বিরোধী দলকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে গ্যাস নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। জনগণকে বিভ্রান্ত না করে বরং এই সংকট সমাধানে বিরোধী দলকে সঠিক পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, রাস্তায় ভাঙচুরের বিশৃঙ্খলা তৈরির দিন শেষ। সেই রাজনীতি শেষ। বক্তব্য দেওয়া খুব সহজ কাজ, সমালোচনা করা সহজ কাজ। যদি মুরোদ থাকে আসুন শার্টের হাতা গুটিয়ে মাঠে নামুন, মানুষের জন্য কাজ করুন। কিন্তু এমন কোনো কথা বলবেন না, যা বললে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। এমন কোনো কাজ করবেন না যা করলে বিশৃঙ্খলা তৈরি হয়।
তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৭ বছর আমাদের নেতাকর্মীরা এই রাজপথে টিকে ছিল। আর যারা আজ বড় বড় গলা উঁচিয়ে কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে গত ১৭ বছর মানুষ আপনাদের রাজপথে দেখতে পায়নি।
বিভ্রান্তির রাজনীতি থেকে বিরোধী দলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সত্যিকার জনগণের কাজ হতে পারে, দেশ এগিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন, সংসদে আনুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, বাস্তবসম্মত হয়, দেশ ও মানুষের উপকারে আসে অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। পরিকল্পনায় আগামী তিন মাস না হোক, ছয় মাসের মধ্যে সমাধান হতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করবো।
বিএনপি জনগণের জন্য কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির পরিকল্পনা আছে দেশের জ্বালানি সমস্যার সমাধান করা। আগামী ২৭ আগস্ট সংসদের অধিবেশন শুরু হলে জ্বালানি সমস্যা নিয়ে আগামী ১০ বছরের পরিকল্পনা উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস দেওয়ার কাজ শুরু হবে। উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করবে সরকার।

শিক্ষকদের অবসরভাতায় ঘুষ লেনদেন, প্রধানমন্ত্রীর ক্ষোভ 