মার্কিন রণতরীতে ৭ সেনার মৃত্যুর খবর ভিত্তিহীন: সেন্টকম

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ৭ জন নাবিকের মৃত্যুর খবর পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। কমান্ডটি নিশ্চিত করেছে, যুদ্ধজাহাজটিতে কোনো সামরিক সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে সেন্টকম জানায়, গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন সংবাদমাধ্যমে এ রণতরী নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে ৭ নাবিকের মৃত্যু এবং কর্মীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ গুজব। এ ধরনের ভুল তথ্য যুক্তরাষ্ট্রের সামরিক কর্মী এবং তাদের পরিবারের প্রতি চরম অন্যায় বলে মন্তব্য করেছে কর্তৃপক্ষ।
সেন্টকম আরও জানিয়েছে, ৩ আগস্ট সমুদ্রে পড়ে যাওয়া এক নাবিককে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়েছিল। রণতরীটিতে নাবিকদের মনোবল অত্যন্ত চাঙ্গা রয়েছে। উল্লেখ্য, আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি সমুদ্রে ২৬০ দিনেরও বেশি সময় কাটিয়েছে। এই সময়ে তারা প্রায় ১০ হাজার সর্টি পরিচালনা করেছে এবং প্রায় ১৫ লক্ষ পাউন্ড যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে।
দক্ষিণ চীন সাগরে মোতায়েনের জন্য গত বছরের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ত্যাগ করলেও, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েল-ইরান যুদ্ধের ঠিক আগে রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পুনঃনির্দেশিত করা হয়। এর আগে মার্চ মাসেও আরব সাগরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর ছড়ালে সেন্টকম তা উড়িয়ে দিয়েছিল।
সূত্র: সানা

মার্কিন রণতরীর ক্রুদের মধ্যে সংঘর্ষ, ৭ নৌসেনা নিহত 