ইরানিরা কী করে সব দেখি, তারা আমাদের নজর এড়াতে পারে না: ট্রাম্প

সিজেডএন ডেস্ক

ইরানের সামরিক বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতিটি পদক্ষেপের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র সার্বক্ষণিক ও কড়া নজরদারি চালাচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতার মাত্রা বোঝাতে গিয়ে তিনি বলেন, তাদের চোখ এড়িয়ে ইরানিরা এমনকি বাথরুমেও যেতে পারে না। স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প জানান, হরমুজ প্রণালি সংলগ্ন সমুদ্রে মাইন রাখার জন্য ইরান নতুন একটি রকেট তৈরির কাজ প্রায় শেষ করে এনেছিল। তবে মার্কিন গোয়েন্দারা বিষয়টি বুঝতে পেরে সেখানে হামলা চালায় এবং তা ধ্বংস করে। ইরানের নতুন কৌশল কীভাবে ভেস্তে দেওয়া হলো, তার ব্যাখ্যা দিতে গিয়েই মূলত আমেরিকার তীব্র নজরদারির বিষয়টি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।
হরমুজ প্রণালির বর্তমান সামরিক পরিস্থিতি তুলে ধরে ট্রাম্প বলেন, আমরা তাদের ওপর খুব শক্তিশালী হামলা চালিয়েছি। যুক্তরাষ্ট্র এ মুহূর্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। আমরা হরমুজ দিয়ে প্রতিদিন অসংখ্য জাহাজ বের করে আনছি। সেগুলোতে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সমস্যা ছাড়া এটি করছি। ইরানিরা প্রত্যেকবার একটি করে ড্রোন ছুড়ে। আমরা সেগুলোকে ভূপাতিত করে দেই। হরমুজে আমাদের অত্যন্ত শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে।
তিনি আরও যোগ করেন, ইরান তাদের রাডার সিস্টেম এবং মিসাইল সিস্টেম পুনর্গঠন এবং হরমুজে মাইন পোঁতার চেষ্টা করছে। আমাদের হামলা তাদের সব নতুন যুদ্ধাস্ত্র ধ্বংস করে দিয়েছে। যেগুলো তারা হরমুজের পাশে তৈরি করতে চেয়েছিল।
যুক্তরাষ্ট্রের তদারকি কতটা গভীর তা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তারা কী কী করে আমরা সবই দেখি। তারা আমাদের নজর এড়িয়ে নড়তেও পারে না। আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না। তো আমরা যখনই তাদের নতুন রকেট দেখলাম, সেটি ধ্বংস করে দিয়েছি। আমরা আরও কিছু বস্তু ধ্বংস করেছি।
সূত্র: এনডিটিভি

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের