শিরোনাম

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
মাহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ছবি: সিটিজেন জার্নাল

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং হামের উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে আরও ২২৬ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৬ জন। আর ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে।

একই সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে আরও ১৬৩ জন। ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা হয়েছে ৪ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন।

/এসএ/