শিরোনাম

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৯২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৯২
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ জন, উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন, ঢাকা বিভাগে ৩২৭ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, খুলনায় ২৮৪ জন, ময়মনসিংহে ৮০, রংপুরে ৫৪ জন ও সিলেট বিভাগে ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/