নির্বাচনে জিতলে প্রত্যেক মার্কিনিকে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

সিজেডএন ডেস্ক

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল যদি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তবে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নগদ এ উপহার পাওয়ার পেছনে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, সরকারের কাছ থেকে পাওয়া এ অর্থ কেবল যুক্তরাষ্ট্রের ভেতরেই খরচ করা যাবে।
টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান পার্টির এক সম্মেলনে ভাষণের সময় ট্রাম্প এ কথা জানান। বক্তব্যে তিনি বলেন, ‘রিপাবলিকানরা যদি প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষেই জয়ী হয়, তাহলে আমাদের বিপুল অর্থনৈতিক শক্তি ও সাফল্যের কারণে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার করে দেওয়া হবে।’ একই সঙ্গে তিনি যোগ করেন, ‘এ অর্থ অবশ্যই যুক্তরাষ্ট্রের ভেতরে ব্যয় করতে হবে।’
আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণায় গতি আনতে ডালাসে এ সম্মেলনটির আয়োজন করে রিপাবলিকান পার্টি। প্রায় দুই ঘণ্টার দীর্ঘ ভাষণে বিরোধী ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করার পাশাপাশি ইরানে চলমান অজনপ্রিয় যুদ্ধের পক্ষেও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘রিপাবলিকানরা জিতলে আমাদের সঙ্গে আপনারাও জিতবেন। আর আপনারা পাবেন পাঁচ হাজার ডলার করে।’ সেই সঙ্গে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, আর্থিক হিসাবসহ সবদিক বিবেচনাতেই তার দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ইতিহাসে সবচেয়ে সফল সময়।
তবে ট্রাম্পের এ ঘোষণার পরপরই এর নৈতিকতা ও বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, এবার প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় রয়েছে রিপাবলিকানরা। তাছাড়া ট্রাম্পের নিজের জনপ্রিয়তার হারও বর্তমানে নেমে এসেছে মাত্র ৩৮ শতাংশে। এ অজনপ্রিয়তার ঝুঁকি এড়াতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে থাকা অনেক রিপাবলিকান প্রার্থী সম্মেলনটি এড়িয়ে গেছেন।
বক্তব্যের শেষে নিজেকেই এ নির্বাচনের মূল শক্তি হিসেবে উপস্থাপন করেন ট্রাম্প। ভোটারদের রাজপথ ও ব্যালটে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাই আপনাদের বলছি, মনে করুন আমিও নির্বাচনি ব্যালটে আছি- আর একবারের জন্য। কারণ, আমরা হেরে গেলে আপনারা সীমান্তের নিয়ন্ত্রণ হারাবেন, করছাড় হারাবেন, নিরাপত্তা হারাবেন এবং সম্পদও হারাবেন। আমাদের দেশ তখন নরকযন্ত্রণা ভোগ করবে ঠিক দুই বছর আগে যেমনটি করেছিল।’
সূত্র: রয়টার্স

জর্ডানের ঘাঁটিতে ইরানের হামলায় ৯ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত