জরুরি ভিত্তিতে টাকা পাঠান, এমপিদের ফোন হ্যাক ও ভয়েস ক্লোন করে জালিয়াতি

সিজেডএন ডেস্ক

মোবাইল হ্যাক, সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে অননুমোদিত প্রবেশ, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কণ্ঠ নকল (ভয়েস ক্লোন) আর ভুয়া স্বাক্ষর বানিয়ে প্রতারণার নতুন ফাঁদে পড়ছেন সংসদ সদস্যরা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পত্রিকায় এসেছে মোবাইল ফোনে...আমি কালকে এখানে পেয়েছি, আমাকে তিনজন সংসদ সদস্য বলেছেন জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা পাঠান, ৩০ হাজার টাকা পাঠান, আবার ২৫ হাজার টাকা পাঠান। তিনটা নম্বর থেকে এসেছে। যাদের নম্বর থেকে এসেছে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কল করেছিলাম কিন্তু ধরেননি। মানে মোবাইল (নম্বর) হ্যাক হয়েছে।’
সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে চিফ হুইপ বলেন, ‘এ ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আপনারা জানলে সারা বাংলা জানবে বলে মনে করি। টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশ জানুক।’ তিনি আরও যোগ করেন, ‘ভয়েস ক্লোন করে এবং কাগজপত্র নিয়ে কাজটা করছে, কিছু কিছু মানুষ স্বাক্ষর জাল করে একটি কাগজ হাজির করছে, সেটাও সমস্যা হয়েছে। বিরোধী দলের অনেক সদস্যদের হয়েছে, সরকার দলের সদস্যদেরও হয়েছে।’
অধিবেশনে চিফ হুইপ সাইবার সুরক্ষার বিষয়টি তোলার পর আলোচনায় অংশ নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ ধরনের জালিয়াতি প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ভূমিকার কথা মনে করিয়ে দেন তিনি। ডেপুটি স্পিকার বলেন, ‘বিষয়টি যখন উঠালেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। সে বিষয়ে কিছু বলবেন না? ক্লোন হয় না হয়, সেটা তো ব্যক্তিগত পর্যায়ে যাদের হচ্ছে, তারা তো সেটার জন্য দায়ী নয়। প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, নির্বাহী বিভাগ বা রাষ্ট্রের। সে বিষয়ে বলার থাকলে বলেন।’
ডেপুটি স্পিকারের এ বক্তব্যের জবাবে চিফ হুইপ বলেন, ‘বিষয়টি নিয়ে গতকালই (বুধবার) কথা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা বিটিআরসি শুরু করেছে। যাতে এ সমস্যার সমাধান করতে পারি।’

সংসদে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ চাইলেন রুমিন ফারহানা