শিরোনাম

সেতু ধসে আলুবোঝাই ট্রাক খালে

পিরোজপুর সংবাদদাতা
পিরোজপুর সংবাদদাতা
সেতু ধসে আলুবোঝাই ট্রাক খালে
অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের কারণে ধসে গেছে সেতু।

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বেইলি সেতু ধসে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা এলাকার দেবীপুর ফাজিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানায়, আলুবাহী ট্রাকটি ব্রিজের ওপর উঠলে হঠাৎ একটি অংশ ধসে পড়ে। এর ফলে ট্রাক খালে পড়ে যায়। দীর্ঘদিন ধরে সেতুটির ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করছিলো।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রকৌশলীদের পাঠানো হয়েছে। সেতুটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/