ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আবেদন শুরু

তিতুমীর কলেজ সংবাদদাতা

রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ঢাকেবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (১০ জুন) দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে ভর্তির আবেদন। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা এই তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে বলে জানা গেছে।
আবেদনের জন্য যোগ্যতা বলা হয়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা/‘এ’ লেভেল/বিজনেস ম্যানেজমেন্ট-এ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, শুধু তারাই আবেদন করতে পারবেন। যে সকল শিক্ষার্থী ব্যবসায় শিক্ষায় এবং বিজনেস ম্যানেজমেন্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উভয় মিলে ন্যূনতম জিপিএ ৬.৫০ পেয়েছে কেবল তারাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) আবেদন করতে পারবেন। তাদের আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে।
আগামী ৫ জুলাই হতে পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকেবির আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জুলাই বিকাল ৩.০০ টা হতে ৪.০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই। ২২ জুলাই থেকে ৬ আগস্ট বিষয় বরাদ্দ দেওয়া হবে। ভর্তির সময়সীমা ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর।
উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।