শিরোনাম

১৭৮ কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
১৭৮ কোটি টাকার পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

গত মে মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১০ জুন) বিজিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজিবি জানায়, জব্দ পণ্যগুলোর মধ্যে রয়েছে—৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ১০০ গ্রাম রুপা, ১১ হাজার ৪১৯টি শাড়ি, ২ হাজার ৮৩১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯ হাজার ৩৬৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৫১৪ মিটার থান কাপড়, ১ লাখ ২৮ হাজার ৯২৮টি কসমেটিক্স সামগ্রী, ৩৭ হাজার ১৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৯ লাখ ৯৯ হাজার ৭৯৭ আতশবাজি, ৬ হাজার ১৭ ঘনফুট কাঠ, ৭ হাজার ৭ কেজি চা পাতা, ৬৫ হাজার ৭০০ পিস জিলেট ব্লেড, ৩ হাজার ৩১০ কেজি সুপারি, ২৫ হাজার ৮৬০ কেজি কয়লা, ৩ হাজার ৪৬৫ ঘনফুট পাথর, ১৭০ ঘনফুট বালু।

এসব পণ্যের মধ্যে আরও রয়েছে-৪০৫টি মোবাইল ফোন, ২ হাজার ৯৪০ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ৫৬ হাজার ১৪৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩৬ হাজার ৪১১ ইলেকট্রনিক্স সামগ্রী, ১৩ হাজার ৫৩টি চশমা, ৯৬ হাজার ৪০২ কেজি জিরা, ২৩ হাজার ৪৫১ কেজি চিনি, ২০ লাখ ৭ হাজার ৮৬৯ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী, ৪ হাজার ৬৯১ কেজি রসুন, ৫৯৭ কেজি সার, ২২৮ লিটার ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ২ হাজার ৬৪২ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৯ হাজার ৫০৮ পিস চকোলেট, ৭৪৫টি গরু/মহিষ, ২টি ট্রাক/কাভার্ডভ্যান, ৪টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/বাস, ১৩টি ট্রলি/মাইক্রোবাস, ৪০টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা, ৪৮টি মোটরসাইকেল ও ১৭টি বাইসাইকেল/ভ্যান।

এসময়ে উদ্ধার হওয়ার অস্ত্রের মধ্যে রয়েছে—১টি বিদেশি/দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ২টি ম্যাগজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, ১টি রকেট লঞ্চার এবং ২টি অন্যান্য অস্ত্র।

মে মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। এসব মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে—১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ২৬৮ লিটার বাংলা মদ, ২ হাজার ৩৭ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৭৫২ কেজি গাঁজা, ২ লাখ ৮৫ হাজার ২৬৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩ লাখ ৩৫ হাজার ৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫ লাখ ৫৮ হাজার ৫৯ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১ হাজার ৯০০টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ৯৪ হাজার ৩৩০ পিস বিভিন্ন প্রকার ওষুধ/ট্যাবলেট।

এসময়ে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২জন বাংলাদেশী নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও ৩৯২ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এসবি/