হামের উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হামের প্রাদুর্ভাবে দেশে শিশু মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।
মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে বাসিন্দা রয়েছে। একই সময়ে মোট ৯৩৩ শিশু হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮১ হাজার ৮৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯২ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে আরও ১০ শিশুসহ আড়াই মাসে মোট মৃত্যু ৫৭৫