শিরোনাম

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি
ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছে। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

এই সময়ে ডেঙ্গু নিয়ে ৮০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে যা চলতি বছর একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তির রেকর্ড। এর আগে গত ১১ আগস্ট চলতি বছর একদিনে সর্বোচ্চ ৭৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলো।

রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সর্বশেষ ৩ জন নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হলো। এর মধ্যে আগস্টেই ১৬ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে এ রোগে ৩৬ জন প্রাণ হারায়।

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪৯ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১২ জন ভর্তি হন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ১৫৬ জন।

বিভাগের মধ্যে বরিশালে ৮০ জন, চট্টগ্রামে ৮২ জন, খুলনায় ৯৭ জন ও ময়মনসিংহে ৬৫ জন, রাজশাহীতে ৫৫ এবং রংপুরে ৭ এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

/এফসি/