শিরোনাম

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল

নোবিপ্রবি সংবাদদাতা
নোবিপ্রবি সংবাদদাতা
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (১৬ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তার পরিবারের সদস্যদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান জানান, বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান।

নোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা তার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করছি।

দোয়া ও মিলাদ মাহফিলে নোবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

/এমআর/