শিরোনাম

বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন
রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

রাজধানীর বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

/এমআর/