শিরোনাম

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৮০৯ এবং নিশ্চিত হামে আরও ৯৯ শিশু মারা গেছে।

রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৮০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৬৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (রবিবার) পর্যন্ত মোট ১ লাখ ৬০ হাজার ৬৭৭ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪৫৭ শিশু। এছাড়া, এই সময়ে মোট ১ লাখ ১৯ হাজার ৯৩৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/