রবিবার থেকে হামের টিকা পাবে শিশুরা

রবিবার থেকে হামের টিকা পাবে শিশুরা
বিশেষ প্রতিনিধি

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে আগামী রবিবার (৫ এপ্রিল) থেকে শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। পুরো একটি প্রজন্মকে কাভার না করা পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর অন্যান্য টিকাদান কার্যক্রমও অব্যাহত থাকবে।
তিনি বলেন, জরুরি প্রয়োজনে গ্যাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন) থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ হামের টিকা আনা হচ্ছে। এটি আপৎকালীন ভিত্তিতে নেওয়া হচ্ছে, যা পরে ফেরত দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফের সহায়তায় এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। ঢাকা ও রাজশাহীসহ কয়েকটি জেলায় ইতোমধ্যে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সরকার জরুরি ভিত্তিতে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।