শিরোনাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন
হাসপাতালে ডেঙ্গু রোগীর সেবা দিচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী

ডেঙ্গু জ্বরে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৫২ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন ভর্তি হয়েছেন। আর দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৪৪ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩০৭ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, খুলনায় ২৭৫ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ১০৪ জন, রংপুরে ৭৩ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

/এফসি/