পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
সিজেডএন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে অনুমোদন ও নথিপত্রহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বৈধ কাগজপত্র এবং সরকারি অনুমোদন না থাকায় রাজ্যের ২৫২টি মাদ্রাসার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে গুরুতর অনিয়মের অভিযোগ তুলে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার সূত্রে খবর, বন্ধের নোটিশ পাওয়া ২৫২টি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তিতে রয়েছে মালদহ ও উত্তর দিনাজপুর জেলা। এর মধ্যে মালদহে ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা রয়েছে।
জুন মাসেই রাজ্যের সমস্ত স্বীকৃত ও অননুমোদিত মাদ্রাসার সঠিক পরিসংখ্যান জানতে একটি বিস্তারিত সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী কলকাতাসহ রাজ্যের ২২টি জেলাতেই এ বিশেষ সমীক্ষা চালানো হয়। সেখানে মাদ্রাসার পরিচালন ব্যবস্থা কেমন চলছে, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ভর্তি প্রক্রিয়া, অর্থের উৎস এবং বৈধ নিবন্ধন সংক্রান্ত যাবতীয় বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে সব নিয়ম মেনে বৈধ অনুমোদন নিয়ে চলছে ২ হাজার ১৩২টি মাদ্রাসা। অন্যদিকে, প্রশাসনিক নজরদারির বাইরে থাকা বা অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা প্রায় ২ হাজার ৩৯৬টি। সমীক্ষায় উঠে আসা তথ্যের ভিত্তিতেই প্রথম ধাপে ২৫২টি মাদ্রাসা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, যে ১০০টি প্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে, তাদের জবাব তলব করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদ্রাসাগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ অনুমোদন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ অনুমোদনের প্রমাণ দিতে না পারলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সূত্র: এনডিটিভি

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পেজেশকিয়ান