ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে প্রার্থী করলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, প্রার্থী ঘোষণার পাশাপাশি দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম এবং তিনি নির্বাচন কেন্দ্রিক সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
দিকনির্দেশনায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, জুলাইয়ের শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার আহ্বান জানানো হয়।
সমন্বয় সভায় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার ও উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক