শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার কিছু পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্বোধন অনুষ্ঠানে হাজির হন তিনি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এজন্য আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। দেশব্যাপী শুরু হতে যাওয়া এই কর্মসূচি উদ্বোধন করবেন তিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর গতকাল (১১ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৯ হাজার ২২০ জন। তিন মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

/জেএইচ/