মালয়েশিয়াকে আরও কর্মী নিতে অনুরোধ করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আসাদ আল সিয়াম বলেন, আমরা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেওয়ার জন্য অনুরোধ করব। তবে বর্তমানে মালয়েশিয়া শুধু বাংলাদেশ নয় বরং ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ সব দেশের বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার মধ্যে রেখেছে। এই রিভিউ প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। তবে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত পরিসরে দেখতে হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর সোমবার (২২ জুন) রাতে কুয়ালালামপুর থেকে পাঁচ দিনের সফরে তিনি চীনে পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই হতে পারে