শিরোনাম

কুয়ায় পড়া ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইল সংবাদদাতা
কুয়ায় পড়া ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
পরিত্যক্ত কুয়া

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কুয়ায় পড়ে যাওয়া ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই নামক স্থানে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিত্যক্ত কুয়ায় একটি ছাগল পড়ে যায়। এসময় প্রথমে গ্রাবিয়েল নকরেক ছাগল উদ্ধার করতে কূপে নামেন। পরবর্তীতে বাহির থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরও ৩ জন প্রবেশ করেন। তাদেরও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে অবগত করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, টেলকি জলই এলাকায় পরিত্যক্ত কুয়ায় পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করেছেন। এ ঘটনায় কী হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

/এসআর/