শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪২
গ্রাফিক্স: সিজেডএন২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) বিকেলে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টার।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) থানা এলাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাহাঙ্গীর, মো. রাব্বি, মো. আনোয়ার হোসেন, হাঞ্জেল, মো. রুবেল, মো. মিজান, আব্দুর রহিম, মো. মেহেদী হাসান, মো. লিটন, মো. মান্নান, মো. রোমান, মো. ফারুক মিয়া, মো. শাহিনুর, মো. বাবু মিয়া, খন্দকার মাহবুব বাপ্পী, মো. ফজলুল করিম শাকিল, মো. মিলন খান খাদেম, মো. মিশু হোসেন, হাসিবুল হাসান, আহসান চৌধুরী, মো. আরমান, মো. রেদোয়ান, মো. শহিদুল ইসলাম, মো. জনি হাওলাদার, মো. নাজমুল হক, মো. শান্ত, মোহাম্মদ, মোছা. মিতু, নার্গিস আক্তার এবং মো. আবুয়াচ।

অন্যদিকে, একই দিনে মুগদা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম, মো. বাহাদুর তালুকদার, মো. শাওন, মো. রামিম খান ওরফে শান্ত, মো. মুন্না, সালেহ মোহাম্মদ, রাকিব হোসেন, রিয়া আক্তার, আবু হোসেন, শান্ত ফয়সাল বাদশা, সাইমন কবির চৌধুরী ও তারেক কবির চৌধুরী।

/এসবি/