শিরোনাম

হাম উপসর্গে প্রাণ গেলো আরোও ৫ শিশুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে প্রাণ গেলো আরোও ৫ শিশুর
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরোও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে দুটি শিশু মারা গেছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একটি করে শিশুর মৃত্যু হয়েছে।

এতে বলা হয়েছে, সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। তাদের মধ্যে ৩৩১টি শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রামে ১৭৫ জন ও বরিশালে ১৩৫ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৮১৫ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।


উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন। মোট হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জনের। এ ছাড়া ৯৫ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

/এসবি/