প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই হতে পারে

নিজস্ব প্রতিবেদক

সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে ঢাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আশা করছে।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র সচিব বলেন, চীন সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হবে।
তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিভিন্ন বৈশ্বিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এসব উদ্যোগে অংশগ্রহণের বিষয়ে সফর শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
চীন সফরে তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনার বিষয়ও গুরুত্ব পাবে বলে জানান তিনি।
অন্যদিকে মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ সহজ করার চেষ্টা করা হবে। তবে, তাদের দেশটির নিজস্ব রিভিউ শেষ হলেই, এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। এছাড়া আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশকে সমর্থনে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হবে বলে জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। পরিকল্পনা অনুযায়ী, তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। ২৬ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, এরপর চীন