শিরোনাম

ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তির সমালোচনায় ওবামা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তির সমালোচনায় ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এই চুক্তি ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তির চেয়েও ‘খারাপ’ বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এখন একটি যুদ্ধ করেছি, শত শত কোটি ডলার খরচ করেছি, আমাদের সামরিক বাহিনীর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছি। বহু মানুষ মারা গেছে। আর মনে হচ্ছে, আমরা যুদ্ধ শুরু করার আগের অবস্থায় ফিরে এসেছি। তবে হয়তো অবস্থাটা এখন আরেকটু খারাপ।’

শুক্রবার (১৯ ‍জুন) এনবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘যুদ্ধবিরতি দেখে আমি খুব খুশি। আমি আশাবাদী যে এটি বজায় থাকবে।’

এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের ইরানের সঙ্গে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওবামা বলেন, তার শাসনামলে সম্পাদিত পারমাণবিক চুক্তি অনুযায়ী, ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়েছিল।’

‘এই প্রশাসন বা এর পূর্ববর্তী কোনো প্রশাসন এটি থেকে বেরিয়ে গিয়েছিল। যার ফলে ইরান আরও পারমাণবিক সক্ষমতা অর্জন করে,’ বলেন তিনি।

এর আগে বুধবার (১৭ জুন) ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর শর্ত অনুযায়ী, আগামী ৬০ দিন দুই পক্ষ ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা করে একটি চূড়ান্ত চুক্তি করবে বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/