কেন একদিন বন্ধ ছিলো ঢাকার এআই ট্রাফিক ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে-এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের বিভিন্ন পোস্টে বলা হয়, গুরুত্বপূর্ণ এই দুই মোড়ে আধুনিক নজরদারি ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। যা নিয়ে জনমনে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর এআই ক্যামেরা নেটওয়ার্ক বর্তমানে পুরোপুরি সচল রয়েছে এবং নিয়মিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হচ্ছে।
ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ গণমাধ্যমকে বলেন, কারওয়ান বাজার এলাকার এআই ক্যামেরায় সাময়িক প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত কাজ চলার সময় ক্যামেরার সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য ক্যামেরাগুলোর কার্যক্রম ব্যাহত হয়। পরে প্রয়োজনীয় মেরামত ও কারিগরি ত্রুটি সমাধানের মাধ্যমে সিস্টেম পুনরায় চালু করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা কার্যকর রয়েছে এবং আরও একটি নতুন ক্যামেরা স্থাপনের কাজ এগিয়ে চলছে। রাজধানীতে এ মুহূর্তে সব মিলিয়ে ১১০টি এআই ক্যামেরা সক্রিয়ভাবে কাজ করছে। একইসঙ্গে আরও ১০টি নতুন ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যা স্থাপনের মাধ্যমে নজরদারি ব্যবস্থার সক্ষমতা আরও বাড়বে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকার দুটি সিগন্যালের ক্যামেরা একদিনের জন্য অচল ছিল। মূলত ইঁদুরে তার কেটে ফেলার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছিল। পরে দ্রুত মেরামত শেষে ক্যামেরাগুলো আবার স্বাভাবিকভাবে চালু করা হয়।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে ভবিষ্যতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার পরিধি সম্প্রসারণ করা হবে।

রাজধানীতে নতুন বসানো এআই ট্রাফিক ক্যামেরা চুরি