কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব উন্নয়নমূলক সেশন অনুষ্ঠিত

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি) ৬.০’ শীর্ষক দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সেশনটির আয়োজন করা হয়।
এন্টারপ্রেনারশিপ লিডারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে আয়োজিত সেশনটিতে সংগঠনের নবনিযুক্ত ৩০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনে ক্লাবের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের (এমটি) নেতৃত্বগুণ, দায়িত্ববোধ, দলগত কাজের সক্ষমতা এবং ক্লাবের মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচি ভবিষ্যতে ইএলডিসির কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেশনে অংশ নেওয়া ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব বলেন, ‘আজ ইএলডিসির ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) হিসেবে আমার প্রথম দিন ছিল। এ সেশনের মাধ্যমে ইএলডিসির ইতিহাস ও যাত্রাপথ সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি অ্যালামনাই নেটওয়ার্ক, ক্লাবের নিয়ম-কানুন এবং আমার বিভাগের দায়িত্ব সম্পর্কে ধারণা লাভ করেছি। দিনটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক। ইএলডিসির একজন সদস্য হিসেবে অবদান রাখতে এবং নিজের দক্ষতা আরও উন্নত করতে আমি খুবই উৎসাহিত ও আগ্রহী।’
ইএলডিসির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, ‘নতুন এমটিদের মধ্যেই আমরা ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব দেখতে পাই। এই সেশন তাদের আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও টিমওয়ার্কের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। ইএলডিসিকে সামনে এগিয়ে নিতে এমটিডিপি ৬.০ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।’
সভাপতি আবদুল আল নোমান বলেন, ‘নেতৃত্ব শুধু শেখার বিষয় নয়, বরং দায়িত্ব গ্রহণ, সিদ্ধান্ত নেওয়া এবং একটি সংগঠনকে কার্যকরভাবে পরিচালনার সক্ষমতা অর্জনের বিষয়। সেই লক্ষ্য থেকেই এমটিডিপি ৬.০ পরিকল্পনা করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে এমটিরা শুধু ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগই পাবে না, বরং একটি সংগঠনের কার্যক্রম, দায়িত্ববোধ, দলগত কাজ এবং নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতাও অর্জন করবে। তাদের উন্নয়নের জন্য আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন স্কিল ল্যাব, প্রশিক্ষণ সেশন এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিকল্পনা করেছি, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’
শারমিন জিলিক ও আসিফ ফেরদৌস জিদনীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর শাহরিয়ার আলম সাফল্য এবং কাজী যুহায়ের আনান লাযিম।

কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার