শিরোনাম

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

সিটিজেন ডেস্ক
আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে
প্রতীকী ছবি

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের সামনে উন্মোচিত হয় জীবনের এক নতুন অধ্যায়। এই অধ্যায়ে আমরা আমাদের স্বপ্ন, ঘাম আর সংকল্প দিয়ে আগামীর গল্প বুনি। তবে প্রাত্যহিক এই লড়াইয়ের সমান্তরালে মহাজাগতিক গ্রহ-নক্ষত্রের এক নীরব খেলাও চলতে থাকে, যা আমাদের অজান্তেই প্রভাবিত করে জীবনের ছন্দকে। সেই মহাজাগতিক ইশারা আর ভাগ্যের সংকেতটুকু বুঝে নিতেই যুগে যুগে জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হয়েছে মানুষ।

রাশিফল কেবল ভবিষ্যতের পূর্বাভাস নয় বরং এটি দিনের সম্ভাব্য সুযোগ ও চ্যালেঞ্জের এক পথনির্দেশিকা। আজ আপনার জন্য কোন দ্বারটি উন্মুক্ত হতে যাচ্ছে, কোথায় একটু সতর্ক থাকা জরুরি, কিংবা কোন সিদ্ধান্তটি আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে– তারই এক আভাস দেয় এই রাশিচক্র। যারা প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে পছন্দ করেন, তাদের জন্য রাশিফল হতে পারে দিনের শুরুটা আত্মবিশ্বাসের সাথে করার একটি চমৎকার মাধ্যম।

আজ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো–

মেষ রাশি

ধন সঞ্চয়ের জন্য আজ উপযুক্ত দিন মেষ রাশির জাতকদের। তবে আয় বাড়লেও মনে দুঃখ থাকবে। নানা দিক থেকে বিপদ আসতে পারে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য বা বিচ্ছেদ হতে পারে। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। বিষাক্ত প্রাণীর থেকে সাবধান থাকুন। ঠান্ডা লেগে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে।

বৃষ রাশি

কর্মের দিক দিয়ে আজকের দিনটি শুভ বৃষ রাশির জাতকদের জন্য। যে চাকরি পাওয়ার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, আজ তা পেয়ে যেতে পারেন। ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। ব্যবসায়ীদের কোনও ঝুঁকি না নেওয়াই ভালো। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে মনোমালিন্য হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা গোপন শত্রুর কবলে পড়তে পারেন। আত্মীয় পরিজনকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে না জানানোই ভালো। শরীর খুব একটা ভালো থাকবে না। চর্মরোগ, চোখের সমস্যা, সর্দি, রক্তপাত হওয়ার আশঙ্কা আছে। কাউকে ধার দেবেন না বা কারও কাছ থেকে ধার নেবেন না।

কর্কট রাশি

আজ সারাদিন শরীর-স্বাস্থ্য নিয়ে বিব্রত থাকতে হবে কর্কট রাশির জাতকদের। নানা রকম অসুখ-বিসুখ হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে। হঠকারী কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আয় ভালোই হবে। তবে তরল দ্রব্যের ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে।

সিংহ রাশি

আজ বেশ কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে সিংহ রাশির জাতকদের। বাড়ি তৈরি করতে অথবা মেরামতির কাজ করাতে গিয়ে বেশ কিছু টাকা খরচ হয়ে যেতে পারে। প্রেম নিবেদনের জন্য আজ একটি আদর্শ দিন। প্রিয় মানুষের কাছে মনের কথা বলে ফেলুন। বন্ধুস্থানীয় ব্যক্তির জন্য অর্থব্যয় হতে পারে।

কন্যা রাশি

ভ্রাতৃস্থানীয় কোনও ব্যক্তির কারণে কন্যা রাশির জাতকদের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবল। গৃহ ঋণ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করলে তা পেয়ে যেতে পারেন। অহেতুক কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। ব্যবসা সংক্রান্ত সুখবর পেতে পারেন। যা আপনার নিশ্চিত ভাবে পাওয়ার কথা, তা পেতে বাধা আসতে পারে।

তুলা রাশি

আজ বাক সংযম রাখুন তুলা রাশির জাতকরা। কথায় নিয়ন্ত্রণ না রাখলে সমস্যায় পড়তে হতে পারে। আত্মীয়রা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আয় বুঝে ব্যয় করা উচিত হবে। না হলে অতিরিক্ত খরচ আপনার জন্য সংকট ডেকে আনবে। কর্মক্ষেত্রে আইনি সমস্যায় বিব্রত হবেন।

বৃশ্চিক রাশি

আজ রোগভোগের প্রাদুর্ভাবে ভুগতে হবে বৃশ্চিক রাশির জাতকদের। ফেলে না রেখে ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো হবে। উত্তেজনার বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ব্যবসা মোটের উপর ভালোই থাকবে। অধঃস্তন কর্মচারী থেকে সমস্যা আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না।

ধনু রাশি

আজ প্রচুর খরচ হতে চলেছে ধনু রাশির জাতকদের। মায়ের কোমরের সমস্যা নিয়ে আপনাকে উদ্বিগ্ন হতে হবে। বন্ধুর থেকে উপকার পেতে চলেছেন। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্কে সমস্যা আসতে পারে। ভ্রাতৃস্থানীয় কোনও ব্যক্তি আজ আপনার জন্য সুখবর নিয়ে আসবেন।

মকর রাশি

আজ মকর রাশির জাতকদের প্রাপ্তিক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। নিজের পাওনা টাকা ফসকে যেতে পারে। বড় ভাই বা বড় বোনের কোনও সমস্যায় বিব্রত হবেন। দাহ্য পদার্থের ব্যবসায়ীরা আর্থিক ভাবে লাভবান হবেন। ক্রনিক অসুখে কষ্ট পেতে পারেন। সন্তানের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে।

কুম্ভ রাশি

ভাগ্য আজ কুম্ভ রাশির জাতকদের প্রতি প্রসন্ন থাকবে। সংসার সংক্রান্ত সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুতার সম্মুখীন হতে পারেন। সহকর্মীরা আড়াল থেকে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। ইলেকট্রিক বা আগুন থেকে সাবধান থাকুন। চর্মরোগে কষ্ট পেতে হতে পারে।

মীন রাশি

আজ নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। বিশেষ প্রয়োজনে আজ আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। অংশীদারি ব্যবসায় লাভের ইঙ্গিত থাকছে। হাড়ের আঘাতে কষ্ট পেতে পারেন। তীর্থস্থান ভ্রমণের যোগ রয়েছে।

/এসবি