শিরোনাম

আজ বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আজ বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে তিনি বঙ্গভবনে পৌঁছাবেন।

এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

দায়িত্ব গ্রহণের পর রবিবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

/জেএইচ/