শুটিংয়ে আহত রামচরণের অস্ত্রোপচার

শুটিংয়ে আহত রামচরণের অস্ত্রোপচার
বিনোদন ডেস্ক

পেদ্দি সিনেমার শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন দক্ষিণী সুপারস্টার রামচরণ। কব্জিতে আঘাত পাওয়ার পরও কাজ চালিয়ে যান এই অভিনেতা। শেষ পর্যন্ত তাকে অস্ত্রোপচার করাতে হয়েছে।
রবিবার কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে রামচরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুটিংয়ের সময় তিনি আহত হলেও ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
রবিবারই হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। তার সঙ্গে ছিলেন বাবা ও অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চোটটি জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জি বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল এ অস্ত্রোপচার সম্পন্ন করেন।
বর্তমানে রাম চরণকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি শুটিংয়ে ফিরতে পারবেন না। তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রাম চরণের কব্জির চোট অনেকের নজরে এসেছিল। তবে তখনও তিনি প্রচার কার্যক্রম চালিয়ে যান।
'পেদ্দি' ছবিতে রামচরণের বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর। এছাড়াও শিবা রাজকুমার, দিব্যেন্দু, জগপতি বাবুসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমাটিতে জাহ্নবীর চরিত্র নিয়ে তীব্র সমালোচনা সত্ত্বেও এটি বিশ্বব্যাপী ৩৪০ কোটি টাকার বেশি আয় করেছে।

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা