ইফতারের পর মাথাব্যথা? জেনে নিন কারণ ও প্রতিকার

ইফতারের পর অনেকেই মাথা ব্যথার সমস্যায় ভোগেন। সারাদিন রোজা রাখার পর এটি খুব অস্বস্তি বয়ে আনে। যদিও অনেকের কাছেই এই ধরনের ব্যথা পরিচিত, তবে সব ধরনের মাথাব্যথা একরকম নয়। তাই এর ধরন বোঝা এবং সঠিক প্রতিকার জানা জরুরি।
ইফতারের পর বা রোজার সময় মাথাব্যথা হওয়ার পেছনে বৈজ্ঞানিক কিছু কারণ থাকে। সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় খাওয়া-দাওয়া না করলে রক্তে শর্করার মাত্রা কমে যায়। পানি কম খাওয়া বা ক্যাফেইন গ্রহণ না করার কারণে এই ব্যথা হতে পারে। এটিকে বলা হয় ‘ফাস্টিং হেডেক’ বা উপবাসজনিত মাথাব্যথা। যদিও এটি সাধারণ একটি সমস্যা, সঠিক তথ্য থাকলে সহজেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
মাথাব্যথার লক্ষণ
সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় খাওয়া না গেলে এই ধরনের মাথাব্যথা শুরু হয়। এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে,
ব্যথার ধরন: সাধারণত মৃদু থেকে মাঝারি মাত্রার এবং মূলত কপালে অনুভূত হয়।
মাইগ্রেন থেকে পার্থক্য: এটি সাধারণ মাইগ্রেনের মতো দপদপ করে না। তবে যারা আগে থেকেই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, তাদের রোজা মাইগ্রেনকে বাড়িয়ে দিতে পারে।
স্থায়িত্ব: আশার কথা হলো, খাবার গ্রহণ শুরু করার পর সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে ব্যথা কমে যায়।
ঝুঁকি: যত দীর্ঘ সময় না খাওয়া হবে, ব্যথা তত বাড়বে। গবেষণায় দেখা গেছে, যাদের নিয়মিত মাথাব্যথার ইতিহাস আছে, রোজা রাখলে তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দেয়।
কেন এই মাথাব্যথা হয়
রোজা রাখার পর মাথাব্যথার সুনির্দিষ্ট কারণ এখনও অজানা। তবে কিছু বৈজ্ঞানিক থিওরি বা তত্ত্ব আছে।
রক্তে শর্করার স্বল্পতা: অনেকের ক্ষেত্রে রক্তে শর্করার সামান্য হ্রাস মস্তিষ্কের ব্যথা সংবেদনশীল রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করতে পারে। যদিও বিজ্ঞানীরা মনে করেন, সুস্থ মানুষের লিভারে পর্যাপ্ত গ্লাইকোজেন থাকে যা প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে পারে। তাই শর্করার কমে যাওয়া একমাত্র কারণ নাও হতে পারে।
ক্যাফেইন উইথড্রয়াল: যারা নিয়মিত চা বা কফি পান করেন, তারা দীর্ঘ সময় ক্যাফেইন না পেলে মাথাব্যথায় ভুগতে পারেন। সাধারণত শেষবার ক্যাফেইন গ্রহণের ১৮ ঘণ্টা পর এই ব্যথা দেখা দিতে পারে। তবে যারা ক্যাফেইন পান না, তাদের ক্ষেত্রেও একই ধরনের মাথাব্যথা হতে পারে।
পানিশূন্যতা ও মানসিক চাপ: ডিহাইড্রেশন বা পানিশূন্যতা এবং মানসিক চাপও এই মাথাব্যথার সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়।
কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন
মাথাব্যথা নিচের কোনো উপসর্গের সঙ্গে দেখা দিলে অবিলম্বে চিকিৎসা নেওয়া জরুরি। সেগুলো হলো,
- ঘাড়ে কষে ওঠা বা র্যাব অনুভূত হওয়া
- তীব্র বমি বা বিভ্রান্তি
- কথা জড়িয়ে যাওয়া
- ১০০.৪° ফারেনহাইটের বেশি জ্বর
- শরীরের কোনো অংশ অবশ হওয়া বা দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া।
মাথাব্যথার প্রতিকার
ইফতারের পর মাথাব্যথা সাধারণত খাবার গ্রহণের সঙ্গে সেরে যায়। তবে এটি এড়াতে কিছু কার্যকর উপায় অবলম্বন করা যেতে পারে,
পানি যোগানো: ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন।
ক্যাফেইন নিয়ন্ত্রণ: যারা নিয়মিত চা বা কফি পান, তারা রোজা শুরুর আগে ধীরে ধীরে ক্যাফেইনের মাত্রা কমিয়ে আনুন।
সুষম খাবার: সেহরিতে এমন খাবার খান যা দীর্ঘ সময় রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
পর্যাপ্ত বিশ্রাম: নিয়মিত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে মাথাব্যথা কম হয়।
মাইগ্রেন রোগীদের জন্য: যাদের মাইগ্রেন সমস্যা আছে, তারা রোজা রাখার আগে প্রতিরোধমূলক মাইগ্রেন ওষুধ ব্যবহার সংক্রান্ত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
সূত্র: ভেরি ওয়েল হেলথ, হেলথ লাইন