শিরোনাম

কারাগারে লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কারাগারে লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী
মুজিব পরদেশী

চেক ডিজঅনার মামলায় লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি ২০২২ সালের মাগুরার আদালতে দশ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন। পরে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার ২য় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড করেন। তবে মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে, গতকাল সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ মুজিব পরদেশীকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, মুজিব পরদেশী বাংলাদেশের একজন জনপ্রিয় লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। তার আসল নাম মুজিবুর রহমান মোল্লা। তিনি আশির দশকে বাংলা ফোক গান ও লোকগীতির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

/এফআর/