শ্রোতাদের জন্য রাজেশ ঘোষের নতুন উপহার

শ্রোতাদের জন্য রাজেশ ঘোষের নতুন উপহার
বিনোদন ডেস্ক

তিন দশকের বেশি সময় ধরে গানের সুর করে যাচ্ছেন রাজেশ ঘোষ। উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। এবার তিনি চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল ‘আরআর মিউজিক’। আর এই চ্যানেল থেকে প্রকাশ করলেন নতুন গান ‘দুচোখ তোমার’।
গানটির কথা লিখেছেন মনজুরুল আলম চৌধুরী। সুর করেছেন রাজেশ ঘোষ, সংগীতায়োজনে মুশফিক লিটু। গেয়েছেন এ সময়ের জনপ্রিয় দুই শিল্পী মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি।
ইউটিউব চ্যানেল চালুর প্রসঙ্গে রাজেশ ঘোষ বলেন, ‘দীর্ঘ ৩০ বছরের সংগীত জীবনে মানুষের অশেষ ভালোবাসা, উৎসাহ ও আশীর্বাদে আমি এখনো ভালো ভালো গান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রোতাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আর সেই ভালোবাসার ঋণ কখনো শোধ করার নয়। বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে আমি শুরু করেছি এই চ্যানেল। এখানে থাকবে নতুন মৌলিক গান এবং বাংলাদেশের নামি ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ। আমার বিশ্বাস, এই চ্যানেলটি বাংলা গানের শ্রোতাদের জন্য একটি সুন্দর মিলনমেলায় পরিণত হবে।’
নতুন তথা চ্যানেলের প্রথম গানটি নিয়ে রাজেশ জানান, মাহতিম ও সিঁথি এ সময়ের মেধাবী দুই শিল্পী। তাদের কণ্ঠে রোম্যান্টিক গানটি দারুণ মানিয়েছে। প্রকাশের পর থেকে শ্রোতাদের কাছ থেকে তেমনই সাড়া মিলছে।
‘দুচোখ তোমার’ গানের ভিডিও বানিয়েছেন সৌরভ ঘোষ নীলয়। এতে অভিনয় করেছেন অথৈ ইসলাম ও দেবজ্যোতি ঘোষ।