নতুন গান নিয়ে হাজির লিজা

নতুন গান নিয়ে হাজির লিজা
নিজস্ব প্রতিবেদক

নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী লিজা। তার এবারের গানের শিরোনাম ‘তুমি বিহন’। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ইউটিউবে নিজের অফিসিয়াল চ্যানেল ‘লিজা’ থেকে গানটি উন্মুক্ত করেছেন ২০০৮ সালের ‘ক্লোজআপ ওয়ান’ বিজয়ী এই গায়িকা।
গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজনে আদিব কবির। বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।
গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘ভালোবাসার অপেক্ষা, অভিমান আর না পাওয়ার গভীর অনুভূতি নিয়ে এই গান। কথা ও সুর আমার খুব মনে ধরেছে। ভিডিওটাও এক কথায় দারুণ হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’
ক্যারিয়ারের শুরুতে ‘ভুল করে যদি কখনো’ দিয়ে মৌলিক গানের ভুবনে যাত্রা শুরু করেন লিজা। এরপর একে একে বহু মৌলিক দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। গানের বাইরে নিজের একমাত্র কন্যা ইয়াশাকেই বেশি সময় দেন এই শিল্পী।