শিরোনাম

আবারও বাবা হলেন বিগ বস তারকা

বিনোদন ডেস্ক
আবারও বাবা হলেন বিগ বস তারকা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৭’ খেতাব জয়ী তারকা মুনাওয়ার ফারুকির ঘরে এসেছে নতুন অতিথি। স্ত্রী মেহজাবিন কোটওয়ালার কোল আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

এ আনন্দঘন মুহূর্তের খবরটি মুনাওয়ার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।

তার এ সুখবরে উচ্ছ্বসিত হয়ে বরুন ধাওয়ান, রণবীর আল্লাহাবাদিয়া ও অ্যালি গনিসহ বিনোদন জগতের অনেক তারকাই তাদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে পেশায় মেকআপ শিল্পী মেহজাবিন কোটওয়ালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা। শুরুতে বিয়ের বিষয়টি কঠোর গোপনীয়তার মধ্যে রাখলেও পরবর্তীতে একটি ভিডিও ফাঁসের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের খবর প্রকাশ্যে আসে, যেখানে অভিনেত্রী হিনা খানকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। এটি মুনাওয়ার ও মেহজাবিন দুজনেরই দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে মুনাওয়ারের একটি পুত্রসন্তান রয়েছে যার দেখভাল তিনি নিজেই করেন, অন্যদিকে মেহজাবিনেরও আগের সংসারের ১০ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

/এমএকে/