মঞ্চে নিজেকে ‘মৃত’ ঘোষণা ভারতীয় গায়কের

বিনোদন ডেস্ক

কানাডার ক্যালগরিতে আয়োজিত এক কনসার্টে ভক্তদের চমকে দিয়ে নিজেকে ‘মৃত’ বলে ঘোষণা করেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘অউরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬’ এর মঞ্চে গান পরিবেশনের ফাঁকে দেওয়া তার এ রহস্যময় বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দিলজিৎকে বলতে শোনা যায়, তিনি অনেক আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছেন এবং মৃত্যুকে তিনি ভয় পান না। গায়ক দাবি করেন, গত ডিসেম্বরেই তিনি এই পার্থিব শরীর ত্যাগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু অসম্পূর্ণ কিছু কাজের টানে তাকে এখনো থেকে যেতে হচ্ছে। মঞ্চে এখন যে সত্তাটি দাঁড়িয়ে আছে, সেটি আদতে তার ‘অন্তরের ঈশ্বর’ বলে উল্লেখ করেন তিনি।
নিজের আধ্যাত্মিক উপলব্ধির কথা শেয়ার করে দিলজিৎ আরও বলেন, তার মনে কারো প্রতি কোনো বিদ্বেষ নেই এবং ভালোবাসা, সম্মান ও ক্ষমাই এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। নিজেকে গর্বিত পাঞ্জাবি হিসেবে দাবি করে তিনি উপস্থিত দর্শকদের কাছে এ বিষয়ে তাদের মতামত জানতে চান। প্রিয় তারকার এমন আকস্মিক ও অস্বাভাবিক মন্তব্যে ভক্তদের বড় একটি অংশ উদ্বিগ্ন হয়ে পড়লেও কনসার্টে উপস্থিত দর্শকদের একাংশকে আবার লাল পতাকা উড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে। মূলত আধ্যাত্মিকতা নাকি অবসাদ থেকে গায়ক এমন বিতর্কিত মন্তব্য করেছেন, তা নিয়ে নেটদুনিয়ায় এখন নানা বিশ্লেষণ চলছে।

আবারও বাবা হলেন বিগ বস তারকা 