টানা চতুর্থ দিনের মতো বাড়লো তেলের দাম

টানা চতুর্থ দিনের মতো বাড়লো তেলের দাম
সিজেডএন ডেস্ক

ইরানের সামরিক ঘাঁটিতে নতুন করে মার্কিন হামলার পর বৃহত্তর সংঘাত এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় টানা চতুর্থ দিনের মতো তেলের দাম বেড়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ০.৫ শতাংশ বেড়ে ৮০.০২ ডলারে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ফলে প্রণালি দিয়ে তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে।
সংঘাতের আগে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিচালিত হতো।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স বলেছে, উপসাগরীয় অঞ্চলের রপ্তানি সীমিত থাকলে চতুর্থ ত্রৈমাসিকে ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
সূত্র: আল জাজিরা

পাল্টাপাল্টি হামলায় বাড়লো তেলের দাম