পাল্টাপাল্টি হামলায় বাড়লো তেলের দাম

পাল্টাপাল্টি হামলায় বাড়লো তেলের দাম
সিজেডএন ডেস্ক

ইরানের সব বন্দরে আবারও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপ করায় এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তেহরানের প্রতিশোধমূলক হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
বুধবার (১৫ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪৬ ডলার বা ১.৭২ শতাংশ বেড়ে ৮৬.১৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১.১১ ডলার বা ১.৪ শতাংশ বেড়ে ৮০.৪০ ডলারে পৌঁছেছে।
এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন স্থাপনায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজে হামলা চালিয়ে সমঝোতা স্মারক চুক্তি লঙ্ঘন করেছে ইরান। অন্যদিকে তেহরানের দাবি, সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হলেও ইসরায়েল এখনও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীকে (আইআরজিসি) পাশ কাটিয়ে ওমান উপকূল দিয়ে বিকল্প রুট ব্যবহারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। তেহরান বারবার বলে আসছে, হরমুজ প্রণালি তাদের জন্য ‘রেডলাইন’।
সূত্র: আল জাজিরা

ইসলামাবাদ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ইরানের