শিরোনাম

৫ ঘণ্টার ব্যবধানে ১০,৯০৬ টাকা বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
৫ ঘণ্টার ব্যবধানে ১০,৯০৬ টাকা বাড়লো সোনার দাম
ছবি: সংগৃহীত

৫ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের সোনার দাম ১০ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বিকাল ৪টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে আজ সকাল সাড়ে ১০টায় স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

/জেএইচ/