শিরোনাম

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে নতুন ইতিহাস
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে সারা দেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৯ হাজার ৮১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২০ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। এর ফলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ৭৫৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম সাত হাজার ৪০৬ টাকা ও ১৮ ক্যারেটের ছয় হাজার ৩৫৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ১৪৩ টাকা।

স্বর্ণ ও রৌপ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে হবে বলে ওই বিজ্ঞপ্তি জানানো হয়।

/জেএইচ/