দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি
সিটিজেন ডেস্ক

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। শনিবার (১৩ জুন) হজ বুলেটিন থেকে জানা যায়, তিনটি বিমান সংস্থার মাধ্যমে ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
এসব ফ্লাইটের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হাজি দেশে ফিরেছেন।
চলতি বছল পবিত্র হজব্রত পালন করতে গিয়ে মোট ৫০ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছেন।
এর আগে, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে রাত ১১টা ৫৭ মিনিটে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাত্রা করে। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়। এটা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ