শিরোনাম

রবিবার জেনেভায় চুক্তি স্বাক্ষরের দাবি উড়িয়ে দিল ইরান

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
রবিবার জেনেভায় চুক্তি স্বাক্ষরের দাবি উড়িয়ে দিল ইরান
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: আনাদোলু এজেন্সি

ইরানে মার্কিন হামলা সত্ত্বেও আগামী রবিবার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এটাকে অস্বীকার করেছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র এবং দেশটির পরমাণু আলোচনা দলের অত্যন্ত ঘনিষ্ঠ একজন এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছে।

ইরানের আধা-সামরিক সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে, দুই দেশের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আগামী রবিবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর হতে যাচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য এবং বিদেশী গণমাধ্যমের জল্পনা-কল্পনাকে সরাসরি নাকচ করে দিয়ে ওই ইরানি ওই সূত্র। তারা এটাকে সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা বলে জানিয়েছেন।

সূত্রটি জানায়, যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর আগে ইরানের নিজস্ব একটি অভ্যন্তরীণ পর্যালোচনা ও আইনি প্রক্রিয়া রয়েছে। এই চুক্তির খসড়া নিয়ে তেহরানে উচ্চপর্যায়ের আলোচনা এখনও শেষ হয়নি। ফলে চুক্তি স্বাক্ষরের প্রশ্নই ওঠে না।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/