শিরোনাম

নাঈমকে নির্যাতনের ঘটনায় বিসিবির উদ্বেগ, বিচার দাবি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নাঈমকে নির্যাতনের ঘটনায় বিসিবির উদ্বেগ, বিচার দাবি
বিসিবির লোগো (বাঁয়ে) ও নাঈম হাসান (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা হয়রানি ও নির্যাতনের অভিযোগে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ জুন) রাতে ঘটে যাওয়া এ অপ্রীতিকর ঘটনাটিকে বোর্ড সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিসিবি অনতিবিলম্বে ঘটনার একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে। এর সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ঘটনার পরপরই বিসিবি নাঈম হাসান ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

একই সঙ্গে বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে চট্টগ্রামের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও বোর্ডের পক্ষ থেকে আলোচনা চালানো হচ্ছে। ক্রিকেটারদের নিরাপত্তা, কল্যাণ, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে নিজেদের অনড় প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিসিবি জানায়, নাঈম হাসানের এ ঘটনার পরবর্তী পরিস্থিতি তারা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

/এমএকে/