কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যার্থনা জানান।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে কক্সবাজার নেমে সড়ক পথে চকরিয়ায় পিএমখালিতে যাবেন। সেখানে পাতালী খাল পুনঃখনন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বিকালে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা ও সন্ধ্যায় সুধী সমাবেশও বক্তব্য দেবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখবেন। রাতের ফ্লাইটেই প্রধানমন্ত্রী আবার ঢাকায় ফিরবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেইসঙ্গে প্রিয় নেতার সফর ঘিরে পর্যটন নগরীতে সাজ সজ রব দেখা গিয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফর জেলার উন্নয়ন ও সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করবে বলে মনে করছেন কক্সবাজারবাসী।

প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন আজ