এক লাফে সোনার দাম বাড়লো ১৬ হাজার ২১৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) এক ভরি ভালো মানের সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায়। এই রেকর্ডের পর এবার আরও দাম বাড়ানো হয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।
চলতি বছরে এ পর্যন্ত বাজুস মোট ১৬ বার সোনার দাম সমন্বয় করেছে, যার মধ্যে ১৩ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং মাত্র ৩ বার দাম কমানো হয়েছে। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল সোনার দাম।