শিরোনাম

বিনিয়োগ বাড়াতে ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানির নিবন্ধন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
বিনিয়োগ বাড়াতে ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানির নিবন্ধন
বাজেট পেশ করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে সংসদ কক্ষে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে কোম্পানির নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) আগামী অর্থ বছরের (২০২৬–২০২৭) বাজেটে এই সুবিধা রাখার বিষয়ে বলা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে এই বিষয়টি ওঠে এসেছে।

তিনি জানান, ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজ করতে সময়, ব্যয় ও অনিশ্চয়তা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইনভিত্তিক সিঙ্গেল উইন্ডো (একই স্থান থেকে সব সেবা) ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অনলাইন প্ল্যাটফর্মে আবেদন দাখিল হতে শুরু করে লাইসেন্স প্রদানের সব প্রক্রিয়া সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সম্পন্ন করা হবে।

এছাড়া, প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সংস্থা মতামত, না-দাবি, অনাপত্তি বা ছাড়পত্র না দিলে প্রযোজ্য ক্ষেত্রে সম্মতি আছে ধরে নিয়ে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/