শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ১৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ১৭
গ্রাফিক্স: সিজেডএন২৪

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইয়ার হোসেন (৩২), মোছাম্মত মোরশেদা বেগম (৫৭), মোসাম্মত পিংকী আক্তার (২৬), মোসাম্মত উর্মি আক্তার (২৪), সবুজ (২২), মো. জাকির (২৬), মো. ফরহাদ (২৮), মো. রাসেল (৪২), সাদ্দাম হোসেন (৩০), মো. রবিউল ইসলাম রকি (২০), মো মনির হোসেন (৪৫), জাকির হোসেন (২৬), মো. শাকিল হোসেন (২৪), মাইদুল ইসলাম (৩৫), মো. মনিরুজ্জামান বাবু (২৪), মহিদুল ইসলাম (২৯) ও মাসুদ হাওলাদার (২৬)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, শুক্রবার (১৯ জুন) যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে করা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/