শিরোনাম

কিশোর গ্যাং লিডার ইমন হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কিশোর গ্যাং লিডার ইমন হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার এলাক্স ইমন হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার এলাক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুলসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক এবং ৭টি ধারালো দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিকেলে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

/এসবি/